Most Recent Post
Home / সারাদেশ / নওগাঁ জেলার মান্দা উপজেলায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁ জেলার মান্দা উপজেলায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল হামিদ (৬৫) ওই গ্রামের মৃত মেহের আলী শাহের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিকান জমি নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল হামিদের সঙ্গে প্রতিবেশী হায়দার আলী শাহের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতেও মামলা বিচারাধীন রয়েছে। রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে গেলে আব্দুল হামিদ বাধা দেন। এ সময় তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন জানান, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ হালচাষ করতে গেলে তিনি বাধা দেন। এ সময় সংঘবদ্ধভাবে তাকে মারধর করা হয়, যার ফলে তার মৃত্যু ঘটে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিনকে (৪০) আটক করেছে পুলিশ।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

About bdpratinioto

Check Also

টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *