নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ গঠন, রাজু-আহবায়ক, হাজী ছালেক যুগ্ম আহবায়ক ও স্বপন সদস্য সচিব
Posted By :
bdpratinioto
জুন ৮, ২০২৬
Uncategorized
18 Views
সেলিম মাহবুবঃ
ছাতকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাইফুর রহমান সাহেদ’র স্মরণে হাজী আবুল হাসান’র সভাপত্বিতে ও সাইদুল হক মধু’র পরিচালনায় শনিবার রাতে ছাতক পশ্চিম বাজারে ফরহাদ এন্ড ব্রাদার্সে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হাজী আরিছ আলী, সাবেক কমিশনার নওশাদ মিয়া, মরহুম সাহেদ’র বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী এবাদুর রহমান লিটন, স্হানীয় সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, ব্যাবসায়ী শরীফ হোসেন সুরুজ, শংকর কুমার দাস, হাজী আবুল মিয়া, হাজী আব্দুস ছাত্তার, হাজী লুলু মিয়া, মহন দাস, হাজী হাতেম আলী লিটন, নেছার আহমদ, হাজী রুমেন মিয়া, কামাল মিয়া, সমছু মিয়া, সোহেল মাহমুদ, ক্রীড়া সংগঠক ফয়েজ আহমদ, রুমন আহমদসহ ব্যাবসায়ী,ক্রীড়া সংগঠক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ নামে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির বিশিষ্ট তরুন ব্যাবসায়ী রিয়াজ আহমদ রাজুকে আহবায়ক,সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়াকে যুগ্ম আহবাহক ও তরুন সামাজিক ব্যাক্তিত্ব ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান চৌধুরী স্বপন কে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন ছাতক পৌর শহরে অটো ও টমটম কে নিয়মনীতির আওতায় নিয়ে আসতে হবে, ফুটপাত থেকে অবৈধ দোকান গুলো কে পৌরসভার নির্ধারিত স্হানে যেতে হবে।
২০২৬-০৬-০৮