Most Recent Post
Home / সারাদেশ / কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৯ জুন) বেলা আনুমানিক ১১টার দিকে নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে থ্রি-হুইলার চালকদের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়।হামলার একপর্যায়ে হাইওয়ে পুলিশের একটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং গাড়িটি পিটিয়ে ভাঙচুর করা হয়। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, “অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।”খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।স্থানীয়দের মতে, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকলেও মাঝেমধ্যে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

About bdpratinioto

Check Also

টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *