Most Recent Post
Home / সারাদেশ / গোবিন্দগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) উপজেলার বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মোঃ আলতাব হোসেন পাতা। প্রকল্পটি ডেমোক্রেসিওয়াচের উদ্যোগে, জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহযোগিতায় এবং কানাডিয়ান হাই কমিশন ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

সভায় জানানো হয়, প্রকল্পের মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রভাব বিস্তার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহণ বৃদ্ধি করা। বিশেষ করে যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের সম্পৃক্ততার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও সমাজের সকল স্তরের নাগরিকদের সংগঠিত করা, নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও নেটওয়ার্ক বৃদ্ধি, জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপের সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে নাগরিক সমাজের সংগঠন ও নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যবৃন্দ, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য এবং ডেমোক্রেসিওয়াচের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গাইবান্ধা জেলায় ডেমোক্রেসিওয়াচের সহযোগী সংস্থা হিসেবে ছিন্নমূল মহিলা সমিতি যৌথভাবে ফেসিং প্রকল্প বাস্তবায়ন করছে।

About bdpratinioto

Check Also

টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *