Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধান নিষ্কাশন খালের উভয় তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) পানি উন্নয়ন বোর্ড, নারায়ণগঞ্জের অধীন এনএনআইপি সেচ প্রকল্পের প্রধান নিষ্কাশন খালের তীরে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় খালের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করে সরকারি জমি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে খালের দুই তীর দখল করে বিভিন্ন পাকা-আধাপাকা স্থাপনা গড়ে তোলা হয়েছিল।

নারায়ণগঞ্জের বিজ্ঞ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সার্বিক নির্দেশনায় উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধান নিষ্কাশন খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাল দখল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About bdpratinioto

Check Also

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *