পাবনার সাঁথিয়ায় মনিরুলের হত্যাকারী রাকিবের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত
Posted By :
bdpratinioto
জুন ১২, ২০২৬
সারাদেশ
10 Views
সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মনিরুল ইসলাম মনিরের হত্যাকারী রাকিবের ফাঁসির দাবিতে তার বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেটের সামনে এবং পরে থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তার মা নছিফা খাতুন এবং বাবা আব্দুল মুন্নফ প্রাং ।
এ সময় বক্তব্য রাখেন, মনিরুলের বন্ধু সালমান বিশ্বাস, মনিরুল ইসলাম, তার ছোট ভাই তানজিল হোসেন, চাচা এরশাদ আলী প্রামানিক প্রমূখ।
জানা যায়, পাবনা বাস টার্মিনালে গত ৯জুন মঙ্গলবার মনিরুল ইসলামকে ছুরিকাঘাতে আহত করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুৃবরণ করেন। নিহত মনির হোসেন সাঁথিয়া থানার শিবরামপুর গ্রামের আব্দুল মুন্নাফ প্রামানিকের ছেলে। সে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলো।
সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের আলম মাস্টারের ছেলে রাকিবুল এবং মুন্নাফের ছেলে মনিরুল দুজন বন্ধু। ছোটবেলা থেকে একই সাথে একই গ্রামে বেড়ে উঠেছে দু”জন। প্রেম গঠিত কারনে এই হত্যাকান্ড ঘটেছে বলে অনেকেই ধারণা করছেন।
এ ব্যাপারে সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঘটনা ঘটেছে পাবনা বাস টার্মিনালে, মামলা পাবনা থানায়। এ বিষয়ে সাঁথিয়া থানা সার্বিক সহযোগিতা করবে।
২০২৬-০৬-১২