Most Recent Post
Home / সারাদেশ / নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

আগামীকাল ২৮ জুন রবিবার সারাদেশের মতো নারায়ণগঞ্জেও একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইন সফল করতে শনিবার নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় দিনব্যাপী মাইকিং ও সড়ক প্রচার কর্মসূচি পালন করেছে জেলা তথ্য অফিস।

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রচারণা কর্মসূচিতে শহরের বাজার, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাইকিংয়ের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা হয়।

ক্যাম্পেইন সম্পর্কে জেলা তথ্য অফিসার কামরুজ্জামান বলেন, আগামী ২৮ জুন ২০২৬, রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের সকল নির্ধারিত স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন। ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যু কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যান। জেলা তথ্য অফিস সূত্র জানায়, ক্যাম্পেইনের দিন নারায়ণগঞ্জের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন।

 

About bdpratinioto

Check Also

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন, বোনের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

মোঃ আব্দুল কাদের ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *