Most Recent Post
Home / ময়মনসিংহ বিভাগ / ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন, বোনের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন, বোনের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

মোঃ আব্দুল কাদের ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ত্রিশালের শিশু ফাতেমার পরিবারের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ত্রিশাল উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ জুন ২০২৬) বিকেলে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফাতেমার দাদার বাড়ি পরিদর্শন করেন।

এসময় তারা ফাতেমার পরিবারের খোঁজখবর নেন, ফাতেমার বাবা-মা ও বোনের কবর জিয়ারত করেন এবং পরিবারের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঘর মেরামতের জন্য ঢেউটিন তুলে দেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ফাতেমার দাদার দোকানের জন্য বিভিন্ন পণ্যসামগ্রীও উপহার দেওয়া হয়, যাতে তিনি স্বাবলম্বী হতে পারেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ফাতেমার দাদার জন্য নতুন ঘর নির্মাণের আশ্বাস দেন।

একই সঙ্গে ফাতেমার বাড়িতে যাওয়ার রাস্তাটি দ্রুত পাকাকরণ এবং রাস্তাটির নাম ‘ফাতেমা সড়ক’ (প্রস্তাবিত) হিসেবে নামকরণের প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুততম সময়ের মধ্যেই রাস্তাটির উন্নয়নকাজ শুরু করা হবে। সবচেয়ে মানবিক ঘোষণা হিসেবে জেলা প্রশাসক ফাতেমার বোনের লেখাপড়াসহ ভবিষ্যতের যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। এসময় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

About bdpratinioto

Check Also

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আগামীকাল ২৮ জুন রবিবার সারাদেশের মতো নারায়ণগঞ্জেও একযোগে অনুষ্ঠিত হবে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *