Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ১১ জন গ্রেপ্তার 

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ১১ জন গ্রেপ্তার 

মোঃ রয়েল মিয়া ভ্রাম্যমাণ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে জড়িত আরও ৮ জনকে আটক করা হয়েছে।সব মিলিয়ে সর্বমোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৯ জুন) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া সাজাপ্রাপ্ত জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন, বৈষম্যবিরোধী মামলার ২ জন, দস্যুতা মামলার ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— হযরত আলী (৪৬), মো. বিল্লাল হোসেন, রেনু বেগম, মো. মোরশেদ আলী ওরফে মইশা (৪২), মো. মিজানুর রহমান ওরফে তেতা মিজান (৪৫), মো. মানিক (৩৫), মীর আল আমিন নয়ন (২৫), মো. ফারহান আহম্মেদ সাগর (২৪), মো. হাবিবুর রহমান অভি (২৭), সাঈদ হোসেন মুন্না (২৮) এবং নিয়ামুল শরীফ (৩৩)।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

About bdpratinioto

Check Also

মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি: এসপি মিজানুর রহমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জের ফতুল্লায় জজ কোর্ট সংলগ্ন পার্কিং এলাকা থেকে চুরি হওয়া ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *