আর্জেন্টিনার জয় উপভোগে টিএসসিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির, মিলেছে ম্যাচ-পূর্বাভাসও
Posted By :
bdpratinioto
জুন ২৯, ২০২৬
ঢাকা বিভাগ, সারাদেশ
5 Views
নিজস্ব প্রতিবেদক:
সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ম্যাচ শুরুর আগে তিনি আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ নিয়ে নিজের পূর্বাভাসে বলেছিলেন, আর্জেন্টিনা ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করবে। খেলা শেষে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয় পাওয়ায় তার সেই পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়েছে। এ সময় টিএসসি প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের উচ্ছ্বাস-উদ্দীপনা চোখে পড়ে। নাছির উদ্দীন নাছিরও উপস্থিত সবার সঙ্গে দলের জয় উদযাপন করেন। ম্যাচ-পূর্ব সঠিক পূর্বাভাস দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই পূর্বাভাসের সঙ্গে ম্যাচের ফলাফল মিলে যাওয়ার বিষয়টি উল্লেখ করে মন্তব্য করেন।
২০২৬-০৬-২৯