Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক-১

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক-১

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে একজন জিআর সাজাপ্রাপ্ত ও একজন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। এ নিয়ে পৃথক তিনটি অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ এলাকার একটি সড়ক থেকে ২০০ পিস ইয়াবাসহ আশিবুল ইসলাম অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রোববার (২৮ জুন) পৃথক অভিযানে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম সিদ্দিকী জিআর সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম (২৫)-কে গ্রেপ্তার করেন। একই দিনে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাছির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সেলিম (৩১)-কে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

About bdpratinioto

Check Also

বরগুনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বরগুনা প্রতিনিধি: শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে বরগুনায় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *