Most Recent Post
Home / বরিশাল বিভাগ / লেমুয়া বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন ও পুলিশ সুপার, তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান

লেমুয়া বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন ও পুলিশ সুপার, তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর মঙ্গলবার (১৪ জুলাই) দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার এবং পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।

পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন এবং এ দুঃসময়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তারা।

এ সময় মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপস্থিত ব্যবসায়ীরা এ সহযোগিতার জন্য জেলা প্রশাসন ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সব ধরনের সহযোগিতা করবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকার সব ধরনের সহায়তা প্রদানে আন্তরিক রয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সহায়তার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডে লেমুয়া বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশ জানিয়েছে, দুর্যোগের যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

 

About bdpratinioto

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *