Most Recent Post
Home / বরিশাল বিভাগ / বরগুনায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরগুনায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি:

কৃষকদের দোরগোড়ায় দ্রুত, সহজ ও প্রযুক্তিনির্ভর কৃষিসেবা পৌঁছে দিতে বরগুনায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ‘কৃষক স্মার্ট কার্ড’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়, খামারবাড়ি, বরগুনায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে ‘কৃষক স্মার্ট কার্ড’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে কৃষকরা দ্রুত ও নির্ভুল তথ্যভিত্তিক সেবা পাবেন। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পেলে কৃষকেরা আরও সহজে সরকারি কৃষিসেবা গ্রহণ করতে পারবেন এবং স্মার্ট কৃষি বাস্তবায়নের পথ আরও সুগম হবে। তিনি আরও বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই। তাই কৃষকদের স্বার্থে সরকারের প্রতিটি উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এ প্রশিক্ষণের মাধ্যমে ‘কৃষক স্মার্ট কার্ড’ কার্যক্রম বাস্তবায়নে দক্ষতা বাড়বে। একই সঙ্গে মাঠ পর্যায়ে কৃষকদের তথ্যভিত্তিক, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা সহজ হবে। প্রশিক্ষণ কর্মশালায় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

 

About bdpratinioto

Check Also

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবী আত্মমানবতার সংগঠন. আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়. এক চোখ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *