Most Recent Post
Home / রংপুর বিভাগ / ২৯ বিজিবির বিনামূল্যে চিকিৎসায় সেবা পেলেন ৫০০ অসহায় মানুষ, ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে: সেক্টর কমান্ডার

২৯ বিজিবির বিনামূল্যে চিকিৎসায় সেবা পেলেন ৫০০ অসহায় মানুষ, ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে: সেক্টর কমান্ডার

মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের কল্যাণে মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরই ধারাবাহিকতায় দিনাজপুর সেক্টর কর্তৃক ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি -এর ব্যবস্থাপনায় দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় দুস্থ, হতদরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৮ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধীন দিনাজপুর জেলার সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের আওতাধীন বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় দুস্থ, হতদরিদ্র ও অসহায় প্রায় ৪০-৫০০ জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর।

প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে বিজিবি সীমান্তবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে।তিনি আরও বলেন, দেশের যে কোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ের মুহূর্তে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিজিবি মহাপরিচালক মহোদয়ের মূলনীতি ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এই মানবিক উদ্যোগ সীমান্তবর্তী দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতে ও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এছাড়াও এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন এস এম মাহদী জামান, এএমসি, ২৯ বিজিবির সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস, সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, স্থানীয় চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। স্থানীয়রা ২৯ বিজিবির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

About bdpratinioto

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *