Most Recent Post
Home / সারাদেশ / জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘শেফালী দাস মুক্ত পাঠাগার’ উদ্বোধন

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘শেফালী দাস মুক্ত পাঠাগার’ উদ্বোধন

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ছায়ানীড়ের পরিচালনায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘শেফালী দাস মুক্ত পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও সংগঠক বেগম রোকেয়া ইসলাম, ছায়ানীড়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার আশা, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি মুক্ত পাঠাগার কেবল বই পড়ার সুযোগই সৃষ্টি করে না, বরং জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, শেফালী দাস কর্মজীবনের শুরুতে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। প্রিয় সেই স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তিনি নিজের নামে ‘শেফালী দাস মুক্ত পাঠাগার’ প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

About bdpratinioto

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *