Most Recent Post
Home / সারাদেশ / গাজীপুরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

গাজীপুরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় একটি কলোনিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, কলোনিতে শতাধিক ঘর রয়েছে। এখন পর্যন্ত অধিকাংশ ঘর পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে একটি কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

About bdpratinioto

Check Also

আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

  আমতলী (বরগুনা) সংবাদদাতা: বরগুনার আমতলী উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর উদ্যোগে ব্যতিক্রমধর্মী ভ্যালু ভাউচারের মাধ্যমে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *