Most Recent Post
Home / জাতীয় / বিধিনিষেধ ৫ আগস্ট পর্যন্তই চলবে

বিধিনিষেধ ৫ আগস্ট পর্যন্তই চলবে

গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ আগামী ৫ আগস্ট পর্যন্তই চলবে। আজ মঙ্গলবার সচিবালয়ে ‘লকডাউন’ সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠক শেষে সভার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চলমান বিধিনিষেধ ৫ আগস্ট পর্যন্তই চলবে। শিল্পপতিরা বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন, আমরা সেই দাবি রাখতে পারছি না।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হবে। এ সময় জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা দেওয়া যাবে। সরকার টিকা কার্যক্রমকে আরও জোরদার করবে।

About bdpratinioto

Check Also

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিচ্ছে সরকার। আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকাল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *