Most Recent Post
Home / খেলাধুলা / বাংলাদেশের অলিম্পিক মিশন শেষ

বাংলাদেশের অলিম্পিক মিশন শেষ

টোকিও অলিম্পিকে ৪০০ মিটার দৌড়ে আটজনের মধ্যে অষ্টম হয়ে হিট শেষ করলেন বাংলাদেশের অ্যাথলেট জহির রায়হান। ৪৪.৮২ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়ে সেমিফাইনালে ওঠেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট মাইকেল চেরি। আর ৪৮.২৯ সেকেন্ড সময় নেন জহির।

স্থানীয় সময় বেলা ১১টা ১ মিনিটে শুরু হয় জহিরের হিট। জহির দৌড়েছেন ৩ নম্বর হিটের ৩ নম্বর লেনে। এর আগে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে ৪০০ মিটারে দৌড়েছিলেন বাংলাদেশের মেহেদি হাসান। আর জহির ২৯ বছর পর এই ইভেন্টে দৌড়ালেন।

৪০০ মিটারে জহিরের সেরা টাইমিং ৪৭.৩৪ সেকেন্ড। ২০১৯ সালে ভারতে আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এই টাইমিংয়ে সোনা জেতেন তিনি।

টোকিও অলিম্পিকে আর্চারি, শুটিং ও সাঁতারের ইভেন্ট থেকে একে একে বিদায় নিয়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা। সর্বশেষ প্রতিযোগী হিসেবে বিদায় নিলেন জহির।

About bdpratinioto

Check Also

আফগানিস্তানের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *