Most Recent Post
Home / আন্তর্জাতিক / কাবুল বিমানবন্দরে নিহত ৫

কাবুল বিমানবন্দরে নিহত ৫

মার্কিন সেনারা আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে গুলি ছুড়েছে। হুড়োহুড়ি করে একটি বিমানে অনেক মানুষ দেশত্যাগের চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়া হয়। পরে ঘটনাস্থলে পাঁচজনের মৃতদেহ পাওয়া যায়। তবে তারা গুলিতে নাকি পদদলিত হয়ে নিহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের টারম্যাকের ওপর দিয়ে শত শত বেসামরিক আফগানের দৌড়াদৌড়ি থামাতে এই গুলি ছোড়া হয় হয় বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। ওই কর্মকর্তা বলেন, জনতা নিয়ন্ত্রণের বাইরে ছিল। বিশৃঙ্খলা থামাতে গুলি ছোড়া হয়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, তিনি পাঁচটি মৃতদেহ একটি গড়িতে তুলতে দেখেছেন। আরেকজন বলেছেন, তারা গুলিতে নাকি ভিড়ের মধ্যে পড়ে নিহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তালেবান একের পর শহর দখলের পর রাজধানী কাবুল দখলের ঘোষণা দেওয়ার পর রবিবার দেশ ছাড়ার চেষ্টায় শত শত আফগান ওই বিমানবন্দরটিতে জড়ো হন।

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *