Most Recent Post
Home / জাতীয় / দেশে ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত বেড়েছে

দেশে ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত বেড়েছে

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৭ হাজার ০০৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ০৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৬.৫৪ শতাংশ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ৪৩৮ জনের। মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৫২ হাজার ২৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ২২ হাজার। যুক্তরাষ্ট্রেই ফের এই সংখ্যা পৌঁছেছে প্রায় এক লাখে।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৮৮ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ২৪৭ জনের।তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১০ লাখ ৬ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ১৩৮ জনের।তালিকায় ২৮ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জনের এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৯৭২ জনের। এখন করোনা রোগী রয়েছেন ২২ হাজার ৪৬১ জন। এদের মধ্যে ১৫৩৬ জনের অবস্থা গুরুতর।

About bdpratinioto

Check Also

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *