শাহ্রুখ খান পুত্র আরিয়ান মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে আটক রয়েছেন। ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আটক করার তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গতকালকের শুনানিতে সবাই আশা করেছিলেন তার জামিন হবে। তবে জামিন না দিলেও বিচারক তাকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
এনসিবি সূত্রে জানা গেছে, জেরার সময় সহযোগিতা করেছেন শাহরুখপুত্র। তবে তার কাছ থেকে কোনো মাদক মেলেনি। কিন্তু আপাতত বহাল থাকবে তার বন্দিদশা। সন্ধ্যা ৬টার পর কোভিড রিপোর্ট ছাড়া জেলে প্রবেশাধিকার নেই। তাই আরিয়ানকে আপাতত এনসিবির হেফাজতে রাখার অনুরোধ করা হয়েছে। তদন্তের আরও গভীরে যাওয়ার জন্য আরিয়ান এবং সঙ্গীদের হেফাজতে রাখা প্রয়োজন বলে যুক্তি দেওয়া হয় এনসিবির তরফে।
Bangladesh Pratinioto news site