Most Recent Post
Home / সারাদেশ / ঈদুল আজহাকে সামনে রেখে পাঁচ বন্ধুর গরু লালন পালন

ঈদুল আজহাকে সামনে রেখে পাঁচ বন্ধুর গরু লালন পালন

 শাহিন চৌধুরী :  ঢাকা কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বামুনশুরে আশাব এগ্রো খামারে ঈদুল আজহাকে সামনে রেখে উন্নত জাতের দেশি-বিদেশি গরু লালন পালন করা হচ্ছে। দির্ঘদিন ধরে গরুগুলো লালন পালন করার পর এখন বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। শাক্তা ইউনিয়নের পাঁচ বন্ধুর নিজ জমির ওপরে গড়ে উঠা খামারটি থেকে এরই মধ্যে কুরবানির গরু বিক্রি শুরু হয়েছে। দেশি-বিদেশি উন্নত জাতের ষাড়, বলদ রয়েছে খামারটিতে।( ২য়) বারের মত এবছরও বাণিজ্যিকভাবে যত্ন সহকারে এসব গরু লালন পালন করা হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে বিশাল বিশাল সাড় আছে খামারটিতে আলাদা আলাদা ও সারিবদ্ধভাবে গরু বাঁধা রয়েছে। এসব গরুর লালন পালন ও পরিচর্যা করতে স্বার্বখনিক চিকিৎসক ও দেখা সোনার জন্য,৫/৬ জন দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। পাঁচ বন্ধুর (আশাব এগ্রো) খামারটিতে গিয়ে দেখাযায় ভেজালমুক্ত মানসম্মত গো-খাবার গরুকে খেতে দেয়া হচ্ছে।আরো লক্ষ্য করা যায়, খামারে কয়েকজন ক্রেতা কুরবানির জন্য বলদ ও ষাড় গরুর দরদাম ঠিক করছেন। এ সময় পুরান ঢাকার নারিন্দা বাসিন্দা আসিফ তার বাবার সাথে আসেন তিনি একজন ব্যাবসায়ী তার একটি সাদা ষাড় গরু পছন্দ হয়েছে। খামারী গরুটির দাম ( এক লাখ আষি হাজার) টাকা হাকান। পরে গরুটি দের লাখ টাকায় ক্রয় করেন। আসিফ ও তার বাবার কাছে জানতে চাইলে তারা বলেন কিছুটা কমদামে পছন্দের গরু কিনতে পেরে খোব ভালো লাগছে। পাশে থাকা আরেজন ক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন হাটে গেলে ভালো খারাপ জাচাই করা যায় না।তাই কুরবানির জন্য পছন্দের একটি গরুর খুঁজে এখানে আসি। আশাব এগ্রোর পাঁচ বন্ধু মোঃ আব্দুল জাব্বার (হৃদয়)মোঃ আব্দুল ওয়াজেদ,মোঃ আমির আহমেদ,তানভীর আহমেদ,মোঃ মশিউর রহমানের কাছে খামারের বিষয় কিছু জানতে চাইলে তারা বলেন, এই বছর দ্বিতীয় বারের মত আমাদের নিজস্ব অর্থায়ানে বাণিজ্যিকভাবে খামারটিতে উন্নত জাতের গরু লালন করে কোরবানির জন্য গড়ে তুলেছেন। এখানে ৬০ হাজার থেকে সর্বোচ্চ ৩ লাখ পঞ্চাশ হাজার টাকা দামের গরু রয়েছে। গত ১১ মাস যাবত গরু লালন পালন করছেন। আশাব এগ্রোর পাঁচ বন্ধুরা আরো বলেন, এরই মধ্যে ফেইসবুক পেইজ ও দৈনিক পত্রিকার খবরের মাধ্যমে খামারের প্রায় ৪০ ভাগ গরু বিক্রির জন্য বুকিং হয়ে গেছে। কুবানির জন্য প্রস্তুত এখনো বেশ কিছু ষাড় ও বলদ গরু আছে তাদের ভান্ডারে। এখানে ভেজালমুক্ত গো-খাবার ও পরম যত্নে এসব গরু লালন পালন করছেন। আশাব এগ্রোর পাঁচ বন্ধুরা আরো বলেন, আমরা এই ৫ বন্ধু শখের বসে খামার করি, শখ এখন আমাদের ব্যবসা তে পরিনত হয়েছে৷ আমরা কোরবানীর জন্য গরু অতি যত্ন সহকারে লালন পালন করি, বাংলাদেশ সরকার অনুমদিত ডিজিটাল হাটে ও আমরা এইবার অংশগ্রহন করছি।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার, জনপ্রিয়তায় শীর্ষে ‘ভেলভেট রেস্টুরেন্ট’

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশ পাইপ এলাকায় গড়ে ওঠা “ভেলভেট রেস্টুরেন্ট” ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *