Most Recent Post
Home / স্লাইড / এ সপ্তাহেই ১২ থেকে ১৭ বছরের শিশু-কিশোরদের টিকাদান শুরু

এ সপ্তাহেই ১২ থেকে ১৭ বছরের শিশু-কিশোরদের টিকাদান শুরু

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি সপ্তাহ থেকে ১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল শিক্ষার্থীদের মধ্যে টিকাদান কর্মসূচি শুরু করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেছেন, এসব শিক্ষার্থীদের টিকা দেয়ার কেন্দ্র হবে আলাদা।

তিনি বলেন, ‘সক্ষমতা অনুযায়ী সারা দেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করছি এই সপ্তাহেই আমরা শুরু করতে পারব। ‘আমরা পরিকল্পনা করেছি প্রাথমিকভাবে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা দেয়ার। তাহলে আমরা একসঙ্গে অনেক শিশুকে দিতে পারব। এটা তো চাইলে হবে না, জায়গা পেতে হবে, লোকবলের বিষয় আছে।’

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠান শেষে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান। খুরশীদ আলম বলেন, ‘স্কুল শিক্ষার্থীদের তালিকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে। আমরা তাদের বিস্তারিত সুরক্ষা প্ল্যাটফর্মে দিয়ে দেবো। আমরা যেকোনো একটা টিকা দেয়ার আগে টেস্ট রান করি। ৫০-১০০ জন যেটুকু পারি সেটা দিয়ে করব। তাদেরকে দিয়ে আমরা পর্যবেক্ষণ করব। এরপর বড় আকারে দেবো। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবে।’

About bdpratinioto

Check Also

ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে কোথাও ভাড়া বেশি নেওয়ার ঘটনা খুঁজে পাননি সড়ক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *