Most Recent Post
Home / খেলাধুলা / বৃষ্টির কারণে প্রথম সেশন বাতিল

বৃষ্টির কারণে প্রথম সেশন বাতিল

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের প্রথম দিনের খেলা মাত্র দুই সেশন অনুষ্ঠিত হয়। চার বিরতির পর আলোকস্বল্পতার কারণে মাঠে নামা হয়নি। আর আজ দ্বিতীয় দিনের খেলায় বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ইতিমধ্যেই শেষ প্রথম সেশনের সময়। এর আগে প্রথম দিনশেষে ২ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের প্রথমদিনে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে শুভ সূচনাই করে সফররত পাকিস্তান। অবশেষে ১৯তম ওভারের খেলায় তাইজুলের হাত ধরেই প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করেছে বাবর আজম বাহিনী।

দিনের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে শুরুটা ভালোই করেন দুই পাকিস্তানি ওপেনার আবিদ আলি এবং আব্দুল্লাহ শফিক। ওপেনিং জুটিতে ৫৯ রান তুলেন তারা। এরপর তাইজুল ইসলামের করা ইনিংসের ১৯তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ২৫ রানে বোল্ড হন শফিক। আর বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরার আগে আবিদ আলি করেছেন ৩৯ রান। এবারও ঘাতক সেই তাইজুল।

হঠাৎ দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চেপেই ধরেছিলো বাংলাদেশ। কিন্তু তৃতীয় উইকেটে চোখ রাঙাতে থাকে বাবর আজম এবং আজহার আলির ব্যাট। এ সময় দুজন মিলে অপ্রতিরোধ্য ৯১ রানের জুটি গড়ে দলীয় স্কোরটা বড় করতে থাকে। এরই মধ্যে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেছেন বাবর। অপরাজিত থাকেন ৬০ রানে। অন্যদিকে ৩৬ রানে অপরাজিত রয়েছেন আজহার আলি।

অন্যদিকে বাংলাদেশের হয়ে একাই দুটি উইকেট নেন দলের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া কেউই উইকেটের দেখা পাননি।

About bdpratinioto

Check Also

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি নাও দিতে পারে সরকার

স্পোর্টস ডেস্ক | ২৬ জানুয়ারি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *