তথ্য প্রযুক্তি, বাংলাদেশ প্রতিনিয়ত: জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো দেশের বাজারে উন্মোচন করেছে ক্যামন ২০ সিরিজ। এই সিরিজে থাকছে দুটি মডেল- ক্যামন ২০ প্রো এবং ক্যামন ২০।
সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী দিনের গ্রাহকদের কথা মাথায় রেখে দুটি মডেলই তৈরি করা হয়েছে মোবাইল ইন্ডাস্ট্রির প্রথম ক্যামন পাজল ডিকনস্ট্রাকশনিস্ট ডিজাইনে। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ক্যামন ২০ প্রো এবং ক্যামন ২০- উভয় ফোনেই রয়েছে ৬৪ মেগাপিক্সেল আরজিবিডাব্লিউ সেন্সর সমৃদ্ধ নাইট পোট্রেট ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা কম আলোর চ্যালেঞ্জ মোকাবেলা করে অসাধারণ স্বচ্ছতা এবং প্রাণবন্ত রঙের দারুণ সব ছবি তুলতে সক্ষম হবেন। এছাড়াও এই সিরিজের সব ফোনেই রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার দ্বারা ফোন ব্যবহারকারী নিজের অসাধারণ সব ছবি তুলতে পারবেন ন্যাচারাল বিউটি ইফেক্ট ও দারুণ ডিটেইলিংয়ে।
ক্যামন ২০ প্রো ফোনটি ৬ ন্যানোমিটারের হেলিও জি৯৯ প্রসেসর আর ক্যামন ২০ ফোনটি হেলিও জি৮৫ প্রসেসর সমৃদ্ধ। দুটি ফোনেই রয়েছে ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ক্যামন ২০ ফোনটি পাওয়া যাবে প্রিডন ব্ল্যাক, সেরিনিটি ব্লু (ম্যাজিক স্কিন) ও গ্লেসিয়ার গ্লো কালারে এবং ক্যামন ২০ প্রো ফোনটি পাওয়া যাবে সেরিনিটি ব্লু ও প্রিডন ব্ল্যাক কালারে। দুটি মডেলের দাম বিবেচনায়- ক্যামন ২০ প্রো’র দাম ভ্যাট ছাড়া পড়বে ২৪ হাজার ৯৯০ টাকা এবং ক্যামন ২০ দাম ভ্যাট ছাড়া ১৯ হাজার ৯৯০ টাকা।
Bangladesh Pratinioto news site