Most Recent Post
Home / আইন আদালত / রাজধানীতে হেলে পড়েছে পুলিশ ফাঁড়ি ভবন

রাজধানীতে হেলে পড়েছে পুলিশ ফাঁড়ি ভবন

বাংলাদেশ প্রতিনিয়ত আইন আদালত ডেস্ক: রাজধানীর বংশালে পুলিশ ফাঁড়ি ভবন হেলে পড়েছে। ওই দ্বিতল ভবনে থাকা ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ভবনটি হেলে পড়ে বলে নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি জানিয়েছেন, সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফাঁড়িতে থাকা পুলিশ সদস্যরা ইতোমধ্যে পাশের টিনশেড ভবনে অবস্থান নিয়েছেন।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান হাসান কামাল বলেছেন, ভবন হেলে পড়ার তথ্য সঠিক নয়। একটা বারান্দার কিছু অংশ খসে পরেছে। এর বাইরে কিছুই হয়নি। ভবনে থাকা পুলিশ সদস্যের সবাই নিরাপদে আছেন।

জানা গেছে, দুই ভবনের মাঝের চলাচলের পথ বন্ধ করতে এবং সেখানে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

About bdpratinioto

Check Also

আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

  আসাদুজ্জামান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং সম্মানজনক কর্মপরিবেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *