Most Recent Post
Home / আইন আদালত / নাসির-তামিমার মামলায় ইউপি চেয়ারম্যানের সাক্ষ্য

নাসির-তামিমার মামলায় ইউপি চেয়ারম্যানের সাক্ষ্য

অপরাধ ডেস্ক, বাংলাদেশ প্রতিনিয়ত: ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে ঝালকাঠির নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তিনি সাক্ষ্য দেন।

তামিমা সুলতানা দাবি করেন ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাকিব হাসানকে ইউনিয়ন পরিষদে তালাকের নোটিশ পাঠান। তবে সে সংক্রান্ত কোনো নোটিশ পাওয়া যায়নি মর্মে আদালতকে জানিয়েছেন চেয়ারম্যান নাসির উদ্দিন।
এদিন নাসির ও তামিমা আদালতে হাজিরা দেন। এ নিয়ে মামলাটিতে ৫ জনের সাক্ষ্য শেষ হলো।

গত বছর ৯ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। তবে নাসিরের শ্বাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এরপর গত বছর ৬ মার্চ মহানগর দায়রা আদালতে নাসির ও তামিমার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন তাদের আইনজীবী কাজী নজিব্যুল্লাহ হিরু। এদিকে সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান।

৩১ জানুয়ারী বাদীপক্ষ ও আসামিপক্ষের আবেদনের শুনানি গ্রহণ শেষ হয়। ২৮ ফেব্রুয়ারি ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামি ও বাদীপক্ষের পৃথক দুটি রিভিশন খারিজ করে দেন। অর্থাৎ নাসির হোসাইন ও তামিমা সুলতানার বিচার চলবে, মামলার দায় থেকে অব্যাহতি পাওয়া নাসিরের শাশুড়ি সুমি আক্তার বিচারের মুখোমুখি হবেন না মর্মে আদেশ দেন।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন

About bdpratinioto

Check Also

যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *