Most Recent Post
Home / অর্থনীতি / দাম কমলো স্বর্ণের

দাম কমলো স্বর্ণের

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দা‌ম কমলো। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ এক হাজার ৭৫০ টাকা ক‌মানো হয়েছে। নতুন দাম অনুযায়ী ভালো মানের প্রতি ভরি স্বর্ণ ৯৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
Google news

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৯৯ হাজার ২৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৬৭ হাজার ৫৩৫ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৭৮টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৬৮ হাজার ৭০১ টাকায় বিক্রি হয়েছে।

About bdpratinioto

Check Also

বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন মোস্তাকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *