Most Recent Post
Home / খেলাধুলা / ‘প্রথম’ জয়ের ভেন্যুতেই কি প্রথম সিরিজ জয়?

‘প্রথম’ জয়ের ভেন্যুতেই কি প্রথম সিরিজ জয়?

বাংলাদেশ প্রতিনিয়ত খেলা ডেস্কঃ এবার সিরিজ জয়ের মিশন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজ ১-১ এ সমতা। আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে দুই দলের সিরিজ নির্ধারণী ম্যাচ।
Google news

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ জিতেছে। প্রথম জিতেছিল ২০১৩ সালে পাল্লেকেল্লেতে। পরেরটা ২০১৭ সালে ডাম্বুলাতে। প্রথম জয়ের ভেন্যুতেই আগামীকাল দুই বছর পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এবারের মিশনটা সিরিজ জয়ের।

প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১৬ রানে জয় পায়। সেই জয়ের সুখস্মৃতি নিয়ে ক্যান্ডিতে এসেছে মেহেদী হাসান মিরাজ অ্যান্ড কোং।

২০২৩ সালে পাল্লেকেল্লেতে একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দ্বিপক্ষীয় সেই ম্যাচে ৫ উইকেটে ম্যাচ হেরেছিল। মিশ্র অভিজ্ঞতা থাকা এই মাঠে এবার কী সিরিজ জিততে পারবে? যদি জিততে পারে তা হবে বাংলাদেশের শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড।

পিছিয়ে থেকে সিরিজ জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। সেটা অবশ্য বাংলাদেশের চরম সুসময়ে। ২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ যখন ঘরের মাঠে পাকিস্তান, ভারতকে সিরিজ হারাল তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জিতেছিল। ২-১ ব্যবধানে জয় পাওয়া সেই সিরিজের প্রথম ম্যাচটি হেরে গিয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতে বাংলাদেশ নিশ্চিত করে ওয়ানডে সিরিজ।
এবার কী পারবে? কলম্বো দুই ওয়ানডেতে তেমন রান হয়নি। তবে পাল্লেকেল্লের উইকেট রান প্রসবা। তবে পেস ও বাউন্সি ট্র্যাকও থাকে। স্পিনাররা তেমন সুবিধা পান না। তবে গোমট আবহাওয়া থাকলে স্পিনাররা বাড়তি সুবিধা পান।

বৃষ্টি সিরিজ নির্ধারণী ম্যাচে বাগড়া দিতে পারে। ক্যান্ডিতে শেষ পাঁচদিনই বৃষ্টি পড়েছে। পাল্লেকেল্লেতে শেষ ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হয়। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের ভাগ্যে কী লিখা আছে তা সময়ই বলে দেবে।

বাংলাদেশ আগামীকাল ওয়ানডে ক্রিকেটের ৪৪৯তম ম্যাচ খেলতে মাঠে নামছে। ১৬১ ম্যাচে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। হেরেছে ২৭৭ ম্যাচ। জয়ের সংখ্যা নাকি পরাজয়ের বোঝা ভারী হবে আগামীকাল?

About bdpratinioto

Check Also

সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে ১৩৩ অধ্যাদেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *