ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ‘ফোর্স মবিলাইজেশন ড্রিল’ প্রস্তুতির মহড়া
Posted By :
bdpratinioto
জুন ২৪, ২০২৬
সিলেট বিভাগ
9 Views
সেলিম মাহবুব, সিলেটঃ
সুনামগঞ্জ জেলার ছাতকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে একটি বিশেষ ‘ফোর্স মবিলাইজেশন ড্রিল’ (মহড়া) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে ছাতক থানা ছাতক উপজেলা ও ছাতক পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে এই মহড়া পরিচালনা করা হয়। জানা যায়, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ জিল্লুর রহমানের নির্দেশনায় এবংসুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম’র সার্বিক দিকনির্দেশনায় এই মহড়া পরিচালিত হয়।
মহড়ায় ছাতক থানা পুলিশের সকল স্হরের অফিসার ও ফোর্স অংশ নেন। ড্রিলের মূল লক্ষ্য ছিল-যেকোনো জরুরি সংকেত পাওয়ার সাথে সাথে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পুলিশের ফোর্সের একত্রিত হওয়া, অস্ত্র ও সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছানোর সক্ষমতা চালিয়ে নেওয়া।
মহড়া শেষে ছাতক থানার (ওসি) তদন্ত রঞ্জন কুমার ঘোষ জানান, “আমাদের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী যেন সর্বদা প্রস্তুত থাকে, তা নিশ্চিত করতেই এই নিয়মিত মহড়া। এর মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পায় এবং দায়িত্ব পালনে তাদের দক্ষতা আরও শাণিত হয়।
তিনি আরও বলেন, ছাতকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ পুলিশ সর্বদা সজাগ রয়েছে। জনস্বার্থে এ ধরনের তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকবে।
২০২৬-০৬-২৪