Most Recent Post
Home / সারাদেশ / পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ

পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

২২ জুন ২০২৬ পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন প্রতিপাদে জয়পুরহাটের পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ-২৬ অনুষ্ঠিত হয়।

উন্নত প্রযুক্তিনির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন প্রশিক্ষণে অংশ নেওয়া পাটচাষীদের উদ্দেশে বলেন, পাট বাংলার সোনালী আঁশ। আপনারা আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নতমানের পাটবীজ উৎপাদন, পাটের যত্ন, রোগ-বালাই দমন ও ফলন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি বৃদ্ধি করবেন। এতে আপনারাও লাভবান হবেন দেশের অর্থনীতির চাকা সচল থাকবে।

এসময় জয়পুরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুল আলম, জেলা বিএডিসি কৃষিবিদ বিপ্লব কুমার মহন্ত, সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক ও রায়হান ফেরদৌসসহ ৬০’জন কৃষাণ কৃষাণি উপস্থিত ছিলেন।

 

About bdpratinioto

Check Also

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে বড় ধরনের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *