Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার
Oplus_131072

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযানে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত মোঃ মফিজ হোসেন মজু (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মফিজ হোসেন মজু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

About bdpratinioto

Check Also

ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী দুইজন গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *