Most Recent Post
Home / রংপুর বিভাগ / গোবিন্দগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নৈশপ্রহরী রিমু মন্ডল গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নৈশপ্রহরী রিমু মন্ডল গ্রেপ্তার

মোহাম্মদ সাজাদুর রহমান সাজু গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত রিমু মন্ডল (৩৫) সাতাইল বাতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ভোর ৪টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাতাইল বাতাইল গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের একটি চৌকস দল।

পুলিশ সূত্রে জানা যায়, রিমু মন্ডল সাতাইল বাতাইল গ্রামের মৃত মাফিজার রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে দায়েরকৃত একটি মামলায় (জিআর মামলা নং- ৭/২৫) গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরোয়ানাভুক্ত আসামিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

গাইবান্ধায় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলায় ৪ জন গুরুত্বর আহত

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তালুকানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামে একই পরিবারের ৪ জন সদস্যকে ধারালো ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *