Most Recent Post
Home / আন্তর্জাতিক / কাবুলে নিহতের সংখ্যা বেড়ে ১৭৫

কাবুলে নিহতের সংখ্যা বেড়ে ১৭৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের আবে ফটকে বোমা বিস্ফোরণ ঘটে। আইএস এ হামলার দায় স্বীকার করে বলে, যুক্তরাষ্ট্রের সেনা ও তাদের আফগান মিত্রদের ‘লক্ষ্যবস্তু’ বানিয়ে তারা আত্মঘাতী হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণ ঘটে বিমানবন্দর লাগোয়া ব্যারন ক্যাম্পের ভেতরের জটলা থেকে।

এদিকে, কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে এখনও। এরইমধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ লোকজন সরিয়ে নেওয়ার কাজ শেষ করেছে।

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *