Most Recent Post
Home / সারাদেশ / পাঁচবিবিতে নব-নির্বাচিত সাংসদের মতবিনিময় সভা

পাঁচবিবিতে নব-নির্বাচিত সাংসদের মতবিনিময় সভা

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: গত ১২’ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসন থেকে নব- নির্বাচিত সাংসদ মোঃ ফজলুর রহমান সাঈদ এর মতবিনিময় সভা হয়। বুধবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণদের অংশগ্রহণে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে আলোচনা ও নিরসনেও মত প্রকাশ করা হয়।

সভায় এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, থানার (তদন্ত) কর্মকর্তা মোঃ ইমায়েদুল ইসলাম জাহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানার ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, আটাপুর ইউপির চেয়ারম্যান আবু চৌধুরী ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ অন্য সকল দপ্তর প্রধানগণ।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার, জনপ্রিয়তায় শীর্ষে ‘ভেলভেট রেস্টুরেন্ট’

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশ পাইপ এলাকায় গড়ে ওঠা “ভেলভেট রেস্টুরেন্ট” ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *