Most Recent Post
Home / সারাদেশ / রামুতে র‌্যাব-১৫-এর অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার

রামুতে র‌্যাব-১৫-এর অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১৫। র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থোয়াইংগা কাটা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও ধারালো সরঞ্জাম লুকিয়ে রেখেছে।

এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৫-এর সিপিসি-১-এর একটি আভিযানিক দল বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান (৩৬)-এর বসতবাড়ির উত্তর পাশে পুকুরসংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে পরিত্যক্ত ও বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত তিনটি ধারালো দা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও ধারালো সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।র‌্যাব-১৫ আরও জানিয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত চক্র ও অবৈধ অস্ত্র কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

 

About bdpratinioto

Check Also

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার একজন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *