Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মাজিবুল হক :স্টাফ রিপোর্টার টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত ২৮ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের আমির হোসেনের ছেলে। র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত নুরুল হাকিম চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার একটি মাদকদ্রব্য মামলার এজাহারভুক্ত আসামি।

ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

About bdpratinioto

Check Also

উপমহাদেশের জনপ্রিয়, সুপরিচিত কবি ও কথা সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প :শ্রাবণ মেঘের ঘনঘটা 

শ্রাবণ মেঘের ঘনঘটা মাধুরী ব্যানার্জী: শ্রাবণের প্রথম বিকেল। আকাশজুড়ে কালো মেঘের রাজত্ব। দূরের তালগাছগুলো বারবার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *