Most Recent Post
Home / সারাদেশ / ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী

ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী রেঞ্জ অফিসের আওতাধীন জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তাসহ বিএনপির নেতাকর্মী, বন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বনাঞ্চল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় বন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 

About bdpratinioto

Check Also

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ১৮ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ১৩

মাজিবুল হক : স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *