Most Recent Post
Home / রংপুর বিভাগ / খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগণের মাঝে ঈদ উপহার, আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোন।

বৃহস্পতিবার সকালে রামগড় জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়া মাদ্রাসা ও এতিমখানায় সিলিং ফ্যান প্রদান, একটি মসজিদের নির্মাণকাজের জন্য আর্থিক অনুদান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ এবং কয়েকজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, দায়িত্বপূর্ণ এলাকার গরিব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক আফরোজা পারভীনের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *