Most Recent Post
Home / জাতীয় / বরগুনায় বাংলাদেশ প্রেস ক্লাব এর উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত

বরগুনায় বাংলাদেশ প্রেস ক্লাব এর উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা ও ইফতার পার্টির এক আয়োজন করা হয়েছে।

সোমবার(১৫ মার্চ) বিকেল ৫ টায় বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখার নিজ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

এসভায় সভাপতিত্ব করেন মো: পারভেজ দুলাল সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,মো:জহিরুল ইসলাম সভাপতি বাংলাদেশ ক্লাব বরিশাল বিভাগ ।
এতে বিশেষ অতিথি ছিলেন,মো: আল আমিন প্রিন্স সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল বিভাগ,সাংবাদিক মো.হাসানুর রহমান ঝন্টু সহ-সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখা,এসএম সুমন রশিদ সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব আমতলী,
এছাড়াও যে সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন স্বনামধন্য মো:রাকিবুল ইসলাম সহ সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব আমতলী,মো নয়ন মিয়া সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব আমতলীও রনি মল্লিক।

এছারা আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সভায় বক্তারা সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা করেন।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের শেষ হয়।

সঞ্চালনা করেন মো: মতিউর রহমান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখা।

About bdpratinioto

Check Also

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার একজন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *