Most Recent Post
Home / সারাদেশ / ফতুল্লার ভুইগড়ে নববর্ষ উদযাপন, এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেডের উন্নয়ন বার্তা

ফতুল্লার ভুইগড়ে নববর্ষ উদযাপন, এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেডের উন্নয়ন বার্তা

শেখ নিয়াজ মোহাম্মদ:নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগর থেকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড (N.R.D Construction Ltd.) পূর্ববাংলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। নতুন বছরের সূচনালগ্নে প্রতিষ্ঠানটি তাদের চলমান উন্নয়ন কার্যক্রম ও আবাসন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে।

‎মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ বেলা সাড়ে বারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগর এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেডের অন্যতম আকর্ষণীয় আবাসন প্রকল্প “কাদির প্যালেস (Kadir Palace)” সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। “A Royal Building of Bhuigor” স্লোগানে নির্মিত এই প্রকল্পটি আধুনিক ও মানসম্মত আবাসনের লক্ষ্য নিয়ে বাস্তবায়নাধীন।

‎প্রকল্পটিতে বিভিন্ন আকারের ফ্ল্যাটের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে—🔹 রেগুলার ইউনিট ১০০২ বর্গফুট, 🔹 প্রিমিয়াম ইউনিট ১১০৮ বর্গফুট, এবং 🔹 লাক্সারি ইউনিট ১৫০০ বর্গফুট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক নির্মাণশৈলী ও মানসম্মত উপকরণের সমন্বয়ে বাসিন্দাদের জন্য নিরাপদ ও আরামদায়ক আবাসন নিশ্চিত করা হচ্ছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক এবং উপদেষ্টা, এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড। তিনি বলেন, “এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড আজ দেশের আবাসন খাতে একটি আস্থার নাম। আধুনিক ডিজাইন ও গুণগতমান বজায় রেখে তারা যে উন্নয়নমূলক ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয় এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবে।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাব্বির আহমেদ ওসমানী (সিইও, ফাল্গুনী টেলিভিশন ও সাবেক খতিব, দারুল ফালাহ জামে মসজিদ, রিয়াদ, সৌদি আরব), ড. মোবার হোসেন (উপদেষ্টা, এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড), বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (উপদেষ্টা), এ.আর. কামাল সরকার (ব্যবসায়িক ও সমাজসেবক), এ.আর. আবু সুফিয়ান (চেয়ারম্যান, ক্রাইম বার্তা ২৪), মোঃ স্বপন হাওলাদার (নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা), মোঃ কাদের (ব্যবসায়ী), আকিকুর রহমান তোফা (এক্সিকিউটিভ, এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড) এবং এ.আর. হানিফ হোসেন (ল্যান্ড ব্যবসায়ী)।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ তাইফুর হাসান গালিব, চেয়ারম্যান, এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড। তিনি বলেন, “আমরা সবসময় গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। কাদির প্যালেসসহ আমাদের প্রতিটি প্রকল্প আধুনিক, নিরাপদ ও নান্দনিক আবাসনের প্রতীক হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নত প্রকল্প নিয়ে আমরা এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

‎অনুষ্ঠান পরিচালনা করেন এম.জি. ইয়াসিন সরকার, হেড অব সেলস, এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড।সবশেষে প্রতিষ্ঠানটি জানায়, নতুন বছরে তারা আরও বৃহৎ ও আধুনিক প্রকল্প নিয়ে এগিয়ে যেতে চায় এবং দেশবাসীর জন্য একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ কামনা করছে।

About bdpratinioto

Check Also

কলাপাড়ায় অরাজনৈতিক সংগঠন মানবিক সোসাইটির উদ্দ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন মানবিক সোসাইটির উদ্দ্যোগে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *