Most Recent Post
Home / রাজনীতি / মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

বুধবার (২৬ জুলাই) গুলশানে আমেরিকান ক্লাবে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন বলেও জানান দিদার। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে জানেন না বলে জানিয়েছেন তিনি।

About bdpratinioto

Check Also

আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

  আসাদুজ্জামান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং সম্মানজনক কর্মপরিবেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *