Most Recent Post
Home / রাজশাহী বিভাগ / পাঁচবিবিতে রাস্তা পরিষ্কার করলেন ইউএনও

পাঁচবিবিতে রাস্তা পরিষ্কার করলেন ইউএনও

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ঝাড়ু হাতে প্রশাসনের অন্য দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মী নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার রাস্তাঘাট ও বাজারের অলিগলি পরিস্কার করলেন ইউএনও মোঃ সেলিম আহমেদ। একইসঙ্গে পাঁচবিবি তিনমাথা থেকে ১’নং রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত দখল করা হয়। বৃহস্পতিবার সকাল ১১’টায় পৌর শহরের বিভিন্ন এলাকায় এমন কর্মযজ্ঞর উদ্বোধন করেন তিনি। এসময় ইউএনও মহদোয় সবার উদ্দেশ্যে বলেন, আমরা সবাই মিলে রাস্তার আবর্জনা ও ফুটপাত দখল মুক্ত করব আগামীর সুন্দর পাঁচবিবি বি-নির্মাণে। নিয়মিত এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান, মানবিক এই কর্মকর্তা।

ইউএনও মহদোয়ের জনহিতকর এসব কাজ দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দা, দোকানদার, হাঁটতে, পথচারী ও জনসাধারণ। সরকারি কর্মকর্তার এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয়। এতে সবার মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পাবে।

পাঁচবিবির ইউএনও মহদোয়কে এ কাজে উৎসাহ যোগাতে সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াত আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারী মুক্তার হোসেন, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পি ও প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।

About bdpratinioto

Check Also

যশোরের শার্শায় মালিকবিহীন মোটরসাইকেলসহ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *