শেখ নিয়াজ মোহাম্মদ: কুমিল্লার তিতাস থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে তিতাস উপজেলার আড়াইরকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস দমন, চাঁদাবাজি প্রতিরোধ, জঙ্গিবাদ মোকাবিলা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে জনসাধারণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বাহিনীটি।
আটককৃতরা হলেন— মোহাম্মদ রানা (৪২), পিতা: মো. গোলজার হোসেন, মাতা: হোসনেয়ারা বেগম, সাং: দেওলি চওড়াপাড়া, ওয়ার্ড-২৪, থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ এবং মো. রাহাত (২৩), পিতা: শহীদ, মাতা: নাজু আক্তার, সাং: দক্ষিণ লক্ষণখোলা, ওয়ার্ড-২৫, থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছিল।
র্যাব-১১ আরও জানায়, মাদক নির্মূলে তারা বদ্ধপরিকর এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Bangladesh Pratinioto news site