Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে সশস্ত্র ডাকাতি, লুট প্রায় কোটি টাকা

সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে সশস্ত্র ডাকাতি, লুট প্রায় কোটি টাকা

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউজে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটর।

শনিবার (২ মে ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় জালাল টাওয়ারে অবস্থিত নগদের ডিস্ট্রিবিউটর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল শর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ অফিসে ঢুকে পড়ে। তারা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের হুমকি দেয় এবং কয়েকজনকে মারধর করে আহত করে। পরে দুর্বৃত্তরা অফিসের ড্রয়ারে থাকা নগদ প্রায় সাত লাখ টাকা, পাঁচটি দামি মোবাইল ফোন এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আল আমিন বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিববুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

About bdpratinioto

Check Also

সিদ্ধিরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শেখ নিয়াজ মোহম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আঁটি ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় মোঃ আল আমিন (৩০) ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *