Most Recent Post
Home / জাতীয় / ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করবে যুক্তরাষ্ট্র

২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের লক্ষ্যে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ হস্তান্তর করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে দেশে পৌঁছায়। শামা ওবায়েদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে মরদেহ গ্রহণ করেন এবং বিমানবন্দরে উপস্থিত নিহত লিমনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।

মরদেহ গ্রহণ এবং হস্তান্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা দেয়।

প্রতিমন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে আছে উল্লেখপূর্বক প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নিহতদের পরিবারের প্রতি সরকারের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

About bdpratinioto

Check Also

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *