Most Recent Post
Home / অর্থনীতি / সাজেকে বর্ডার হাট করতে একমত বাংলাদেশ-মিজোরাম: বাণিজ্যমন্ত্রী

সাজেকে বর্ডার হাট করতে একমত বাংলাদেশ-মিজোরাম: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাণিজ্য সম্প্রসারণে রাঙামাটির সাজেক সীমান্তে বর্ডার হাট স্থাপন করতে একমত হয়েছে বাংলাদেশ এবং মিজোরাম। একই সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে মিজোরাম সাজেকের সড়ক পথ ও রাঙ্গামাটিতে নৌপথের ব্যবহার বাড়াতে আগ্রহী।

রোববার (২১ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফররত ভারতের মিজোরাম রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্য বিষয়কমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মিজোরাম একটি ব্রিজের কথা বলছে, সেটা করলে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হবে। তারা কয়েকটি জায়গা দেখিয়েছে রাঙামাটির কথা বলেছে, সেখানে গভীর নদী আছে, কিন্তু ভালো পথ নেই। সাজেকের যে বর্ডারের কথা বলেছে সেখানে ছোট খাল আছে, সেখানে একটি ব্রিজ করলে চিটাগাং পোর্ট তারা ব্যবহার করতে পারবে, এটা তাদের স্বপ্ন।  প্রধানমন্ত্রীও চান ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকুক।

মিজোরাম নিজস্বভাবেই বাণিজ্যিক সিদ্ধান্ত নিতে পারেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন,  মিজোরাম থেকে বাঁশ, সেগুন কাঠ, চিঠি, ফল, সিমেন্ট, পাথর আসে। আমাদের থেকে ট্রয়লেট্রিকস, গার্মেন্টস, প্রাণের ফলের রস, মাংস, মাছ, ইলেক্ট্রনিকস, কুকিং অয়েল যাচ্ছে। বর্ডারের কানেকশন বাড়াতে পারলে বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।

তিনি বলেন, মিজোরাম ভারতের মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণ রাজ্য। শিক্ষায় কেরালার পর মিজোরাম এগিয়ে রয়েছে। আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি। করোনা পরিস্তিতিতে বিশ্বজুড়ে যে সমস্যা তৈরি হয়েছে, তাতে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। করোনায় আমাদের মাত্র ১১ জন মারা গেছে, আমরা করোনা প্রতিরোধে সফলতা দেখিয়েছি। বাংলাদেশ আমাদের খুবই কাছের। আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য প্রসারে খুবই আগ্রহী।

Check Also

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *