Most Recent Post
Home / সারাদেশ / পটিয়ার ডুবাই প্রবাসী’র বিকাশ নম্বরে টাকা পাঠানো নামে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

পটিয়ার ডুবাই প্রবাসী’র বিকাশ নম্বরে টাকা পাঠানো নামে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভার উওর গোবিন্দাখীল গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলাম নামে
এক ডুবাই প্রবাসীর বিকাশে টাকা পাঠানোর নামে ৪ লক্ষ টাকা প্রতারণা পুর্বক আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ
পাওয়া গেছে। সে ঐ এলাকার মোহাম্মদ নুরুল ইসলাম এর ছেলে। এব্যাপারে ভুক্তভোগী সিরাজুল ইসলাম বাদী হয়ে বাংলাদেশ পুলিশ হেড অফিস, সিআইডি অনলাইন জিডি নম্বর ৫২৬১৮ দায়ে করেছে। বিষয়টি ঢাকা তেজগাঁও থানা, মেট্রোপলিটন পুলিশ তদন্ত করছেন বলে ভুক্তভোগী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবাসে থাকাকালীন সময় আমার সাথ প্রতারণা হয়, আমাকে বিকাশের ব্যবসা বা দুবাই থেকে বাংলাদেশে বিকাশে টাকা পাঠানো যাবে এমন একটা ওয়েবসাইট করে দেওয়ার নাম করে আমার সাথে ৪/৫ জনের
একটি সংঘবদ্ধ চক্র মিলে দুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবো, বিকাশে কোন ধরনের চার্জ ছাড়া ও তারা আমাকে অনেক লোভ দেখিয়ে প্রতারণা পুর্বক ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
বর্তমানে টাকা পাঠানো মোবাইল নম্বর ফোন করলে প্রতারক চক্র মোবাইল ফোন রিসিভ করছে না। আমার কাছ থেকে প্রতারক চক্র বিকাশের মাধ্যমে টাকা
নিয়েছেন বিকাশ নাম্বার গুলো হলো 01329353958, 01867221034, 01842621302,01880605007, 01342608620, 01606354019,
01865584464, 01615440773, 01623895532,01636256948, 01340674978, 01340674969।, সিরাজুল ইসলাম আরোও অভিযোগ করে বলেন, আমাকে যে ওয়েবসাইটের মাধ্যমে দেখাইছে যে আমার টাকা এখানে আছে, আমি যদি এখানে কোড নেওয়ার জন্য টাকা দেই তাহলে আমার টাকাটা বাংলাদেশ টাকায় কনভার্ট করে দিবে। কিন্তু তারা আমাকে সবকিছু ভুয়া ও জাল ডকুমেন্ট দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে।
তাদের ইমু নাম্বার ও যে ডকুমেন্টগুলো
সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের জমা দিয়েছেন সিরাজুল ইসলাম। প্রবাসীর টাকা বিকাশ নম্বর হাতিয়ে নেওয়ার ঘটনা তদন্ত সাপেক্ষে দোষিদের আইনের আওতায় আনার দাবি জানান এবং টাকা গুলো উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নিরীহ প্রবাসী সিরাজুল ইসলাম।

 

About bdpratinioto

Check Also

কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী শহিদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত :ডিসি মো:রায়হান কবির

বাংলাদেশ প্রতিনিয়ত রিপোর্ট: আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। কারবালার শিক্ষা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *