Most Recent Post
Home / চট্টগ্রাম বিভাগ / নতুন কুঁড়ি স্পোর্টস বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা দলকে চক্রশালা স্কুলে সংবর্ধনা

নতুন কুঁড়ি স্পোর্টস বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা দলকে চক্রশালা স্কুলে সংবর্ধনা

সেলিম চৌধুরী পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা বালিকা ফুটবল দল’কে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছে পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়।উক্ত টুর্নামেন্টে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী অংশ গ্রহণ ও অন্যান্য ইভেন্টে ২২ জন শিক্ষার্থী এবং বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়।এ উপলক্ষে ১০ মে রবিবার দুপুরে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আনিছ আহমদ, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার জসিম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন নতুন কুঁড়ি পরিচালনা কমিটির সদস্য নাছির উদ্দীন, কোর্স নাসরিন আক্তার রেশমি, রেফারি মোহাম্মদ রফিকুল ইসলাম, স্কুলের অভিভাবক সদস্য মুহাম্মদ ইলিয়াস শাহ, শিক্ষানুরাগী সদস্য মুহাম্মদ ফজলুল হক,সাংবাদিক সেলিম চৌধুরী, মহিউদ্দিন, মোহাম্মদ জুয়েল ওসমানী, ২য় ও ৪র্থ ড্যান বাংলাদেশ ও জাপান কারাতে ফেডারেশন শিক্ষার্থী তানজু আক্তার, সুরমা আকতার, জুবাইদা খানম, জান্নাতুল মারুফা, ফাহমিদা খানম তানহা প্রমুখ।

About bdpratinioto

Check Also

চুনারুঘাটে মোবাইল চুরির দায়ে দুই কিশোরকে গাছে বেঁধে বে-ধড়ক মারধরের অভিযোগ

সেলিম মাহবুব: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোবাইল চুরির দায়ে দুই কিশোরকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *