Most Recent Post
Home / সারাদেশ / সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার, ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার, ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন এবং ওয়ারেন্টভুক্ত আরও ৬ জন আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

‎পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

‎গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় শাহীন (৫০) নামের এক ব্যক্তির কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৬ জনকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন— শাহীন (৫০), রবিন হোসেন, পাভেল, আলামিন, মোরশেদ আলম ওরফে মইশা (৪১), জসিম (৪২) এবং আহসান উল্লাহ।


‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,মাদক ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান,গ্রেফতারকৃতদের পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়

About bdpratinioto

Check Also

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেশের সকল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *